আন্তর্জাতিকএশিয়া
মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত রাত ২টায় মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় চারতলা ওই হাসপাতালে আগুন লাগে।
এ ঘটনাকে হৃদয়বিদারক বলে এক টুইট বার্তায় উল্লেখ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার সময় হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ১৭ শিশু ভর্তি ছিলো।
নিহত শিশুরা একমাস থেকে তিনমাস বয়সী ছিল বলে জানিয়েছেন এক চিকিৎসক। তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়। আগুন লাগার পর সেখানে এত ধোঁয়া হয়ে যায় যে শিশুরা শ্বাসরোধে মারা যায়।



