পৌর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে হস্তক্ষেপ করবে না সরকার: কাদের

আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এবিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।
ইভিএম পদ্ধতি অত্যন্ত ইতিবাচক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটার টার্ন আউট ৬০ শতাংশের বেশি, যা অত্যন্ত ইতিবাচক। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে নরসিংদী পৌরসভার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আইনগত অভিযোগ থাকায় ইতোমধ্যেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে এবং সেখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।



