রাজনীতিআওয়ামী লীগ
নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভন্ডুল: কাদের

নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভন্ডুল করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় করোনা মহামারিজনিত শঙ্কা কাটিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিলো বলেও জানান তিনি।



