রাজনীতিআওয়ামী লীগ

অপরাধ করে কেউ আওয়ামী লীগে ঠাই পাবে না: কাদের

দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মের সাথে জড়িত হলে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, অপরাধ করে কেউ আওয়ামী লীগে ঠায় পাবে না।

এসময় তিনি আরো বলেন, দলের নাম ব্যবহার করে অনেকে অপকর্ম করার চেষ্টা করে। যে কোনো অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা অত্যন্ত কঠোর। দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। ফ্রি স্টাইলে চলার সুযোগ নেই।

ওবায়দুল কাদের আরো বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার, নারীদের সংঘবদ্ধ করে এগিয়ে নেওয়া সরকারের অঙ্গীকার। নারীর অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। কঠোর হস্তে দমন করা হবে।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতারা শিষ্টাচারবিরোধী বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের মুখে এ ধরনের কথা মানায় না।

সংশ্লিষ্ট খবর

Back to top button