রাজনীতিআওয়ামী লীগ

শিগগিরই ঈশ্বরদী থেকে কক্সবাজার সরাসরি ট্রেন

বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু এবং ঈশ্বরদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কাজ শেষ হলেই, ঈশ্বরদী থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার দুপুরে রেলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা যাওয়ার পথে, ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রেলে লোকবল সংকট পর্যায়ক্রমে পুরণ করা হবে।

এসময় পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসুদুর রহমান, পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হাসান আনন্দ, ঈশ্বরদী প্রেসক্লাব ও টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলমসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button