আন্তর্জাতিকএশিয়া
দিল্লি সীমান্তে শক্তি বাড়াল কৃষকরা

ভারতে বিজেপি সরকারের পাস করা বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে আন্দোলনরতদের সঙ্গে যোগ দিয়েছে আরও কয়েক হাজার কৃষক।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দাঙ্গা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির পর বৃহস্পতিবার মধ্যরাতেই এ কৃষকরা যোগ দেন। কর্তৃপক্ষ দিল্লির পূর্ব অংশের একটি স্থান থেকে কৃষকদের সরিয়ে দিতে চাইলে, এক পা-ও পিছু হটবেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত কৃষকরা।
পুলিশি দমনপীড়ন নিয়ে উদ্বিগ্ন কয়েক হাজার কৃষক, নিজেদের শক্তি বাড়াতেই ওই আন্দোলনে যোগ দিয়েছেন বলেও দাবি করেন তারা। এদিকে, মোদী সরকারের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের মতই অনড়, দেশটির বিরোধী দলগুলোর শীর্ষ নেতারাও।



