আন্তর্জাতিকএশিয়া

দিল্লির বিমানবন্দর ও সরকারি ভবনে সতর্কতা জারি

ভারতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের পর দিল্লির বিমানবন্দর ও সকল সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের সব কূটনীতিক নিরাপদ রয়েছেন। এ পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শুক্রবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ছোটখাট বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কে বা কারা এর পেছনে দায়ী, তা জানতে তদন্ত করছে দিল্লি পুলিশ।

তবে, ঘটনার পর ইসরাইলি দূতাবাসের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাস্থলের মাত্র দুই কিলোমিটারের মধ্যে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কর্মকর্তাদের ধারণা রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button