আল-জাজিরার অপপ্রচার নোংরা সাংবাদিকতার বহি:প্রকাশ: কাদের

সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশমূলক ও অপপ্রচারের নোংরা বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, প্রতিবেদনটির পেছরে লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে এবং উসকানি দিচ্ছে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে। তাই প্রতিবেদনটি লন্ডনভিত্তিক অংশ বলেই জণগণ মনে করেন।
মন্ত্রী বলেন, কোন ব্যক্তি বিশেষের দায়কে সরকার প্রধানের সাথে লিংক করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে, এটি সঠিক সাংবাদিকতা নয়। জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে। বিগত সময়ে এতো অপপ্রচারের পরেও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় তারই প্রমাণ বলে জানান ওবায়দুল কাদের।
ইতোমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি স্পষ্ট করছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে বলেও জানান সেতুমন্ত্রী।



