
১১ মাস পর টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধূরী স্টেডিয়ামে, টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে তারা। এক পেসার এবং চার স্পিনার নিয়ে সাজানো হয়েছে টাইগার একাদশ।
দলীয় ২৩ রানের মাথায় অভিজ্ঞ ওপনার তামিম ইকবাল সাজঘরে ফিরে যান। ইনিংসের শুরুতেই কিছুটা ধাক্কা দেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ। শুরুর সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ভালোই ব্যাট করেন দুই তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।
কিন্তু শান্তর রানআউটে মধ্যাহ্নভোজ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে কিছুটা নিয়ন্ত্রণ করে সফরকারীরা। এরপর অধিনায়ক মুমিনুল হককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে, ৫৩ রানের জুটি গড়েন সাদমান।
২৬ রান করে ফেরেন মুমিনুল। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করেন সাদমান।



