
দীর্ঘ ৪৮ ঘন্টা পর ক্রাইস্টচার্চের হোটেল শ্যাটো অন দ্যা পার্ক থেকে বেরিয়ে মুক্ত বাতাসে প্রাণ ভরে নি:শ্বাস নিলো বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডে ব্যতিক্রম সময় কাটছে বাংলাদেশ দলের। প্রথম টেস্টে করোনা নেগেটিভ হওয়ায় দীর্ঘ ৪৮ ঘন্টা পর বাইরে বের হতে পেরেছেন ক্রিকেটাররা। রুমে হাল্কা ব্যায়াম করে, আপনজনদের সাথে কথা বলে আর টিভি দেখে কাটছে তামিম, মুশফিকদের কোয়ারেন্টিন।
মাত্র ত্রিশ মিনিটের জন্য খোলা জায়গা পেয়ে অনুশীলন করেন সৌম্য সরকার। যা সম্ভব হয়েছে প্রথম টেস্টে সবাই করোনা নেগেটিভ হওয়ায়। শুধু কোভিড নাইনটিন পরীক্ষা নয় অ্যান্টি বডি সহ আরো অনেকগুলো মেডিকেল সার্টিফিকেট পেতে হবে ক্রিকেটারদের।
জীবনে প্রথমবারের মত এমন অভিজ্ঞতা, সঙ্গে দমবন্ধ হয়ে যাওয়া পরিবেশ থেকে মুক্তির অপেক্ষা তাসকিনের। আজ দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের।



