দেশবাংলা

পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোট ভোটগ্রহণ চলছে

পঞ্চমধাপে দেশের ২৯টি পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে, বিকাল ৪টা পর্যন্ত।

এই দফায় সবগুলো পৌরসভায় ভোট হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমএ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছে নির্বাচনী কর্মকর্তারা। ভোটাররা সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।

নির্বাচনী এলাকাগুলোর ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পঞ্চমধাপে ৩১টি পৌরসভার তফসিল ঘোষণা হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হয় যশোর ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন।

সংশ্লিষ্ট খবর

Back to top button