রাজনীতিআওয়ামী লীগ

‘মুশতাকের মৃত্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা’

লেখক মুশতাকের মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন, এ নিয়ে ইস্যু তৈরি করে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে, বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ডিজিটাল দেশের জন্য ডিজিটাল নিরাপত্তা একদিকে যেমন জরুরি, তেমনি এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়েও সরকার সচেষ্ট রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, লেখক মুশতাকের মৃত্যুর বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যু রহস্য উন্মোচিত হবে। তদন্তাধীন ইস্যুতে একটি কুচক্রী মহল ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। ডিজিটাল বাংলাদেশের জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমন জরুরি, তেমনি এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতা মানে এই নয় যে যার মতো যা খুশি বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার থাকবে। অন্যের মতামতকে সম্মান জানানো স্বাধীন মতপ্রকাশের সীমানাভুক্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এই আইনের ব্যবহার নিয়ে।

ওবায়দুল কাদের বলেন, আজ থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ পুরোদমে শুরু হয়েছে। অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার। আগামী কয়েক দিনের মধ্যে বিভাগীয় পর্যায়েও লাইসেন্স দেওয়ার কাজ শুরু করা হবে।

বিআরটিএকে একটি সঠিক সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রতিষ্ঠানের  সেবা পেতে এখনও গ্রাহক ভোগান্তি আছে। তবে এ ভোগান্তি প্রযুক্তির ব্যবহারের কারণে কমে আসছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button