আন্তর্জাতিকএশিয়া

মিয়ানমারে বাড়ছে আন্দোলন, পুলিশের সহিংসতার নিন্দা

মিয়ানমারে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় প্রাণহানির তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দেশটির বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতারা। এদিকে, হামলার প্রতিবাদে আরো বৃহত্তর আন্দোলনের যাচ্ছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা।

ঠিক একমাস আগে, সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে রাস্তায় নেমে আন্দোলনে মিয়ানমারের গণতন্ত্রকামী সাধারণ মানুষ। রোববার নিরাপত্তা বাহিনী গুলিতে অন্তত ১৮ জনের প্রাণহানিতে ফুঁসে উঠেছে আন্দোলন।

সোমবার ফের রাস্তায় নেমে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। বার্মিজ নিরাপত্তা বাহিনীর জঘন্য সহিংসতা বলে বর্ণনা করেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

মিয়ানমারের সামরিক সরকারের উপর শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল। দেশটিতে আপাতত কোনো উন্নয়ন সহযোগিতা না দেওয়ার বিষয়েও একমত হয়েছে সংস্থাটি।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button