
বাংলাদেশের কোয়ারেন্টিন আচরণে সন্তুষ্ট নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের কোভিড প্রটোকল বেশ কঠিন।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে কোয়ারেন্টিন আইন ভঙ্গ করায় যেখানে শাস্তি পেতে হয়েছিলো, সেখানে বাংলাদেশ পেয়েছে প্রশংসা। তবে, ১০ মার্চের আগে মূল প্রস্তুতিতে নামতে পারছে না টাইগাররা।
এর আগে ৪ মার্চ থেকে ছোট গ্রুপে বিভক্ত হয়ে ক্রাইস্টচার্চেই অনুশীলন করবে তারা। এখন পর্যন্ত দুই দফা করোনা নেগেটিভ এসেছে, তৃতীয় দফা নেগেটিভ হলেই কোভিড প্রটোকল আরেকটু শিথিল হবে টিম বাংলাদেশের।



