দেশবাংলা
সাতছড়ি উদ্যান থেকে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৭ম দফায় আবারও অভিযান চালিয়ে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে, বিজিবি। বুধবার সকালে, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই উদ্যানের ভেতরে নজরদারি বাড়ানো হয়েছিলো। মঙ্গলবার রাতে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক, লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে, গহীণ অরণ্যে অভিযান চালিয়ে লঞ্চারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে ২০১৪ সালে সাতছড়ি উদ্যানে অস্ত্র উদ্ধারে প্রথম অভিযান চালায় র্যাব।সবশেষ ২০১৯ সালে, কয়েক দফায় অভিযান চালিয়ে কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল ও বিপুল পরিমাণ বুলেটসহ গোলাবারুদ উদ্ধার করা হয়।



