দেশবাংলা
ধর্ষণের পর হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বায়েজিদের পারভিন আক্তার নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম চতুর্থ মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. ইয়াছিন, মো. মনসুর, আবু তৈয়ব প্রকাশ রানা ও মো. ইসহাক। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. নোমান জানান, ২০১৬ সালের ৫ মার্চ বায়েজিদের রৌফাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি ভবনে পারভিন আক্তার নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়।
এ ঘটনায় ৭ মার্চ পারভিন আক্তারের স্বামী নুরুল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মহানগর দায়রা জজ আদালতে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার চার্জ গঠন করা হয় ২০১৭ সালের ৫ মার্চ।



