দেশবাংলা
বাউফলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) বেলা ১০টার দিকে উপজেলার কালাইয়া-দশমিনা খালের কালাইয়া গ্রামীন ব্যাংকের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সুত্রে জানা গেছে, বুধবার (৩ মার্চ) ভোরে স্থানীরা লাশটি খালের পাশে মাছ ধরার ঝাউয়ের মধ্যে দেখতে পায়। পড়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেলা ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি



