রাজনীতিআওয়ামী লীগ

আন্দোলনের নামে জীবনহানি মেনে নেবে না সরকার: কাদের

আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না, এর সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় একথা জানান তিনি।

এসময় কাদের বলেন, বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র। জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ, মুজিব আদর্শের সৈনিকরা রাজপথ ভয় পায় না।

আন্দোলনে বাধা দিলে বিএনপি নাকি বিকল্প পথে আন্দোলন করবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেয়ার দরকার হয় না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি নেতারা বলছে দেশে নাকি মতপ্রকাশের স্বাধীনতা নেই। এ কথাগুলো বিএনপির শাসনামলের জন্যই চিরসত্য। বিএনপিই এ দেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিল আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button