ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে ডাক পিয়নের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় রাজাগাঁও ইউনিয়ন থেকে খলিল উদ্দিন (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮মার্চ) সকালে পাটিয়াডাঙ্গি বাজারের পাশে বাঁশঝাড় থেকে খলিল উদ্দিনের লাশটি উদ্ধার করা হয়।
মৃত খলিল উদ্দিন পাশের বড়গাঁও ইউনিয়নের মোলানখুড়ী গ্রামের মৃত গফুর আলীর ছেলে। এবং শিবগঞ্জ পোস্ট অফিসের ডাক পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পারিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকালও বিকেলে তিনি বাজারে যান। কিন্তু সময়মত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে রাতে অনেক খোঁজাখুঁজি করেন। পরে রাত তিনটার দিকে বাজারের পাশের একটি বাঁশঝাড়ে তার ব্যবহৃত মোবাইল ও টাকা সহ তার লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, ময়না তদন্ততের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তবে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।
মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি



