বাংলাদেশপ্রধানমন্ত্রী

স্বাধীনতার জন্য ধাপে ধাপে মানুষকে প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

দেশের একটি গোষ্ঠী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য বুঝতে না পারলেও আন্তর্জাতিক মহল এটিকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য ধাপে ধাপে এদেশের মানুষকে প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু। আর ৭ মার্চের ভাষণে তিনি গেরিলা যুদ্ধের সব নির্দেশনা দিয়েছিলেন।

জিয়াউর রহমান যুদ্ধের শুরুতে বাঙালি হত্যায় জড়িত ছিলেন জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করতে জিয়াউর রহমানকে বাধ্য করা হয়েছিলো।

শেখ হাসিনা আরো বলেন, বিএনপি ৭ মার্চের ভাষণের তাৎপর্য্য বুঝতে পারে না, কারণ তারা খুনির দল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মূল হোতা ছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button