রাজনীতিআওয়ামী লীগ
নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে বিএনপি: কাদের

যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদেরকে পৃষ্ঠপোষকতা করে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় নারী অধিকার মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর।



