রাজনীতিআওয়ামী লীগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে জোরদার নিরপত্তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ঘিরে দেশব্যাপী সার্বিক নিরপাত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে চার দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভায়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির  আহবায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এঁর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় চারজন রাষ্ট্র ও সরকার প্রধান এতে অংশ নেবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সভাবেশ স্থলে যেতে চাইলে করোনা নেগিটিভ সদন থাকতে হবে বলে জানান অনুষ্ঠানের মুখ্য সমন্বয়ক।

আর এতে জাতীয় প্যারেড স্কয়ার্ডে ১৭মার্চ থেকে ২৬মার্চ পর্যন্ত ১০দিন সার্বিক নিরাপত্তা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশীদের বাড়তি নিরাপত্তা দেয়াসহ ঢাকার বাহিরে যেসব স্থানে অনুষ্ঠান হবে সেখানেও নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান স্বরাস্ট্রমন্ত্রী।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button