আন্তর্জাতিকএশিয়া

মিয়ানমারে পুলিশের গুলিতে আরো দুই বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে সামরিক শাসনবিরোধী চলমান আন্দোলনে পুলিশের গুলিতে আরো দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। শুক্রবার রাতে ইয়াঙ্গুনের থারকেটা থানার সামনে আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে কয়েকশ’ মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে পুলিশ গুলি চালালে দুইজন নিহত হন।

আটকেপড়া মিয়ানমারের নাগরিকদের সাময়িকভাবে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে ১৮ মাস বসবাসের অনুমতি দেয়া হবে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, মিয়ানমারে সামরিক অভ্যুথানের কারণে তৈরি অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটিতে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

অন্যদিকে, সেনা অভ্যুত্থানের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিয়ানমারের প্রথম স্যাটেলাইট আটকে দিয়েছে জাপান। অন্যদিকে, পরিবারসহ ১শ ৯৮ জন পুলিশ কর্মকর্তা মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button