দেশবাংলা
শরীয়তপুরে ৬ জনের ফাঁসি ও ৪ জনকে যাবজ্জীবন

শরীয়তপুরে আলোচিত জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির হোসেন হত্যা মামলার রায়ে ৬ জনকে ফাঁসি ও ৪ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ ছাড়া, আরও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসেইন এই রায় ঘোষণা করেন।
জানা যায়, ২০০১ সালে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির হোসেন। ওই ঘটনায় ৫৩ জনকে আসামী করে পালং মডেল থানায় মামলা করা হয়। ইতোমধ্যে এ মামলার ২ আসামী মৃত্যুবরণ করেছেন আর পলাতক রয়েছেন ৫ জন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা আসামীরা হলেন, শহীদ তালুকদার, ছলেমান সরদার, শহীদ কোতোয়াল, শাহীন কোতোয়াল, মজিবর তালুকদার ও শফিক তালুকদার।



