বিক্ষোভকারীদের জান্তা সরকারের হুঁশিয়ারি

মিয়ানমারে বিক্ষোভকারীদের পিঠে-মাথায় গুলি করার মতো হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক জান্তা। আজ সেনা কর্মসূচি সামনে রেখে বিক্ষোভকারীদের সতর্ক করেছে সেনা সরকার।
শুক্রবার, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভিতে প্রচারিত এক বিবৃতিতে এই ঘোষণা প্রচার করা হয়েছে। তবে সেনা সরকারের এই হুঁশিয়ারির পরও রাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে অভ্যুত্থানবিরোধীরা।
এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৪ জন বিক্ষোভকারি নিহত ও ১০ জন আহত হয়েছে, বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সামরিক জান্তার সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপনের মধ্যেই রাজধানীর উত্তর দিকের জেলা ইনসেইনে একটি বিক্ষোভে অংশ নেওয়া ৩ জন নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শহর লাসিওতে ৩ এবং ইয়াংগনের কাছে বাগো অঞ্চলে ৪ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় হোপিন শহরেও এক বিক্ষোভকারী নিহত হয়েছে।



