
সরকারি বিধিনিষেধের অষ্টম দিনে, আজও রাজধানীর জীবনযাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঢিলেঢালা মনোভাবে, মহানগরীর রস্তাঘাট ছিল ব্যাক্তিগত যান ও অটোরিক্সার দখলে। এদিকে, অনুমোদিত আন্তর্জাতিক রুটগুলোতে বিমান চলাচলের পাশাপাশি, স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চলাচল শুরু হয় আজ।
লকডাউনের অষ্টম দিনেও সড়কে ছিল ব্যক্তিগত যানবাহনের চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদেরও মাঠে দেখা গেছে। কিন্তু, তারপরও কাউকে যেন ঘরে আটকে রাখা যায়নি!
এদিকে আটকেপড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে কোন রকম বিলম্ব ছাড়াই সকাল থেকে আন্তর্জাতিক রুটে ছিল স্বাভাবিক বিমান চলাচল। এতে কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কা কাটতে শুরু করেছে তাদের।
অন্যদিকে, দুই সপ্তাহেরও বেশী সময় পর স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে আজ থেকে শুরু হয়েছে কয়েকটি অভ্যন্তরীন রুটে বিমান চলাচলও। আগামীতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর কথাও জানালেন সংশ্লিষ্টরা।
তবে ঢাকা-ক্সবাজার এবং ঢাকা-রাজশাহী রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাটিভি/রাজ



