
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ এক ব্যক্তিকে আটক করেছে এপিবিএন। এ সময় আটককৃত ব্যাক্তির কাছে থেকে আরও আটটি দেশের কারেন্সিও পাওয়া গেছে।
আজ সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান বিদেশে পাচারকালে বিমানবন্দর থেকে আটক হওয়া যাত্রীর কাছে ৮টি দেশের মুদ্রা পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি ছিল সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মান প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা।
বাংলাটিভি/ এস



