তুরস্কে ভয়াবহ দাবানলের আগুনে জ্বলছে প্রায় ১৭টি প্রদেশ

তুরস্কে ভয়াবহ দাবানলের আগুনে জ্বলছে প্রায় ১৭টি প্রদেশ। দমকা বাতাস আগুনের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনে বন্যপ্রাণীর পাশাপাশি গৃহপালিত পশু-পাখিও মারা যাচ্ছে। এ অবস্থায় দেশটির পাঁচটি প্রদেশ ‘দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
দমকল বাহিনীর প্রচেষ্টায় শনিবার পর্যন্ত ৮৮ জায়গার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানলের ভয়াবহতা থামাতে লড়ছে দেশটির বিভিন্ন জরুরি সংস্থার কর্মীরা। কিছু জায়গার পরিস্থিতি উন্নতি হলেও পুরোপুরি নিন্ত্রেণ আনা যায়নি।
পরিস্থিতি নিয়ে শনিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন দাবানলে আমাদের যে মানুষগুলো আহত এবং মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
তুরস্কের ভূম্যধ্যসাগরের উপকূলীয় পাঁচ প্রদেশে দুর্যোগ অঞ্চল ঘোষণা করেন তিনি। দাবানল নিয়ন্ত্রণে ৪৫টি হেলিকপ্টার, ৫৫টি ভারী যানবাহন এবং এক হাজার ৮০টি জলযান কাজ করছে।
বাংলাটিভি/ এস



