বাংলাদেশসরকার

পাঁচ বিশিষ্ট নারীকে দেয়া হবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক

পাঁচ বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকের জন্য চূড়ান্ত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ বছরই প্রথম বিভিন্নক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট নারীকে এই পদক প্রদান করা হবে।

সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদানের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে টাঙ্গাইলের জয়া পতিকে মরণোত্তর এ পদক দেয়া হবে, এছাড়া কৃষি ও পল্লী উন্নয়ন ক্ষেত্রে পাবনা কৃষি উদ্যোক্তা মোছা. নুরুন্নাহার বেগম, রাজনীতি ক্ষেত্রে কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং গবেষণা ক্ষেত্রে নেত্রকোনার লেখক ও গবেষক নাদিরা জাহানকে এ পদক দেওয়া হবে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button