বিশ্ববাংলা

স্পেনে বাংলাদেশিরা কাজের পাশাপাশি সেখারকার সামাজিক কাজেও যুক্ত হচ্ছেন

কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।  তারা নিজেদের কাজের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন প্রতিনিয়ত।

ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ স্পেন।  যেখানে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস।  এসব বাংলাদেশিরা প্রবাসে বাংলাদেশকে পরিচিত করতে, নানারকম কাজের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ভূমিকা রেখে চলেছেন। শুধু পুরুষরাই নয় তাদের সাথে সমানতালে এগিয়ে চলছেন নারীরাও।

এরই প্রেক্ষিতে অনেকেই নিজেদের যুক্ত করেছেন, রেস্টুরেন্ট ব্যবসার সাথে, যেগুলোর মাধ্যমে বিদেশে বসেই দেশিয় খাবারের স্বাদ উপভোগ করা যাবে।

এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ বেশি পান বাংলাদেশি কর্মীরাই। ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের দেশকে বিদেশে পরিচিত করতে কাজ করে চলেছেন।  সেইসব রেমিট্যান্স যোদ্ধারা নিজ নিজ কাজের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছেন নিজ দেশের ভাষা সংস্কৃতি ঐতিহ্য আর তুলে ধরছেন নিজের জন্মভূমিকে।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button