
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শিত হচ্ছে ।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইমস স্কয়ারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও-ভিজুয়াল ক্লিপ প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, টাইমস স্কয়ারে প্রদর্শনী চলাকালে ১৫ আগস্টের মধ্যরাত থেকে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবে এই উদ্যোগটি নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, টাইমস স্কয়ারের মতো স্থানে বঙ্গবন্ধু ও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্লিপগুলো বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে। এক্সিম ব্যাংক ও আনোয়ার গ্রুপের আর্থিক সহায়তায় ফাহিম নামে একজন প্রবাসী বাংলাদেশি তার যুক্তরাষ্ট্রভিত্তিক নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
বাংলাটিভি/ এস



