বিশ্ববাংলা

সরকার ঘোষিত অর্থ সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগে সন্তোষ প্রকাশ সৌদি প্রবাসীদের

করোনা মহামারীর কারনে চাকরি হারিয়ে কিংবা সংকটে পড়ে যারা দেশে ফিরেছেন তাদের জন্য সরকার ঘোষিত অর্থ সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশীরা। তারা বলছেন,এই উদ্যোগের ফলে প্রবাসীরা আবারো বিদেশে যাওয়ার সুযোগ পাবে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এমনকি ব্যবসার পুঁজির জোগান দিচ্ছে সরকার। সত্যিই এটা দারুন উদ্যোগ। তবে প্রক্রিয়া যেন স্বচ্ছ ও সহজ হয় সেই দাবী প্রবাসীদের।

করোনা সংকটের কারণে ২০২০ সালে দেশে ফিরেছেন ৫ লাখ প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের মধ্যে প্রাথমিকভাবে দুই লাখ শ্রমিককে সাড়ে ১৩ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।  এ জন্য একনেক সভায় অনুমোদনও দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রবাসী পুনর্বাসন উদ্যোগে পুনরায় বিদেশে যাওয়ার সুযোগ, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা, ব্যবসার পুঁজি জোগান সহ এমন বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করতে ৪২৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। যেখানে প্রশিক্ষনসহ আর্থিক সক্ষমতা সৃষ্টিতেও দেয়া হচ্ছে প্রনোদনা সহায়তা।

প্রবাসীদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর  এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। সরকারের দেয়া এই অনুদানে দেশে ফেরত আসা প্রবাসীরা আবারও ফিরে দাড়াবে বলে মনে করছেন রেমিটেন্স যোদ্ধারা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button