দেশবাংলাসরকার

নেত্রকোণায় সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান

সারা দেশের ন্যায় নেত্রকোণায় করোনাকালীন পরিস্থিতিতে প্রথমসারি সম্মুখ যোদ্ধা হিসেবে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে  জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এ চেক প্রদান করেন।  জেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এম মোখলেসুর রহমান,জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল, কেন্দুয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার আল মঈনসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

নেত্রকোনা জেলার ৫৫ জন সাংবাদিকে চেক বিতরণ করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, অনুদান একটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে জেলার সকল সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button