দেশবাংলা

আগষ্ট আসলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বেড়ে যায়: সেলিম আলতাফ জর্জ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কুমারখালী পাবলিক লাইব্রেরী মিলানায়নে এক আলোচনা সভায় এম,পি জর্জ এ মন্তব্য করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সাংসদ ব্যারিসবটার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ আগষ্ট আসলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বেড়ে যায়। একটি কুচক্রী মহল দেশে ও বিদেশে বসে এই ষড়যন্ত্র পরিচালনা করে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করে মানুষের শান্তি বিনষ্টের পায়তারা করে। এ ষড়যন্ত্র অতীতেও হয়েছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, এই আগষ্টেই জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর স্ব – পরিবারের হত্যাকান্ড পরিচালনা করা হয়। যা পৃথিবীর ইতিহাসের একটি বর্বর চিত্র। আগষ্টেই আবার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’ ওপর গ্রেনেড হামলা ও সিরিজ বোমা হামলা চালানো হয়। কিন্তু কেন বারবার এই একটি পরিবারের উপরেই এমন নৃশংস হামলা? ‘

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু প্রমূখ। এমময় উপজেলার মুক্তিযোদ্ধা বৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button