বাংলাদেশদুর্ঘটনাস্বাস্থ্য

বিমানের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ

ওমান থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিজি-২২ ফ্লাইটের ক্যাপ্টেন নওশাদ হার্ট অ্যাটাক করায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে ক্যাপ্টেন নওশাদ হার্ট অ্যাটাক করায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে।

বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল বলেন, ক্যাপ্টেন নওশাদের হার্ট এ্যাটাক হওয়ায় বিমানটি জরুরি অবতরণ করে তাকে হাসপাতালে নেওয়া হয়।নতুন দুইজন পাইলটসহ একটি ফ্লাইট নিয়ে ভারতের নাগপুর গিয়ে যাত্রীদের ফিরিয়ে আনবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button