সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মষ্টমী পালন

সারাদেশে স্বাস্থ্য-বিধি মেনে সনাতন ধর্মের অন্যতম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী পালিত হয়েছে।
সকালে জয়পুরহাটে এ উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হৃষিকেশ সরকার, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। এদিকে, করোনা মুক্তি ও বিশ্বশান্তি কামনায়
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য-বিধি মেনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দেবেন্দ্রনাথ উরাও। অন্যদিকে, নেত্রকোণায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও টাঙ্গাইল, সুনামগঞ্জ, শেরপুর, মাদারীপুরসহ সারাদেশে নানা কর্মসূচি মধ্যে দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
বাংলাটিভি/ এস



