
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মারা গেছেন আরও ৬১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৩ জনে। শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৪৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৮২ শতাংশ।
এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৭০ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৬৭ জনের দেহে।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ৮০৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জন।



