বাংলাদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচল শুরু

এয়ার বাবল চুক্তির আওতায় ভারত-বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচল আবারো শুরু হয়েছে। প্রায় চার মাস পর শুরু হলো দু’দেশের মধ্যে ফ্লাইট চলাচল। আজ রবিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ১৩৫ জন যাত্রী নিয়ে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ইউএস বাংলার একটি ফ্লাইট।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে জানিয়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক আরো জানিয়েছে আজ ভারতে যাবে আরও দুইটি ফ্লাইট, সেখান থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে তিনটি ফ্লাইটের।

এসময় সংস্থাটি আরো জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। ভারত ও বাংলাদেশের এয়ারলাইন্স গুলো সপ্তাহে সাতটি করে ফ্লাইট পরিচালনা করবে।

বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সপ্তাহে দুটি করে মোট চারটি ফ্লাইট পরিচালনা করবে। আর ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও এসময় জানানো হয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button