বাংলাদেশস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৫২ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জনে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৯৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসময় আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ।

এর আগে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৫৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৯ জনের দেহে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে কয়েকদিনের তুলনায় করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৩৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৯১৯ জন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button