ভোজ্য তেলের দাম কমার কোনো লক্ষণ নেই বাজারে

প্রতিনিয়ত বাড়ছে ভোজ্যতেলের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে তেলের সরবরাহ কমায় সামনের দিনে দাম আরো বাড়তে পারে। এছাড়া রাজধানীতে চাল-ডাল-চিনিসহ অন্যান্য নিত্যপন্যের দর আপাতত স্থিতিশীল রয়েছে। এদিকে, কাঁচাবাজারে নতুন সবজির দাম চড়া হলেও, বেশিরভাগ সবজির দাম সহনীয়।
নিত্যপন্যের বাজারে বছরজুড়ে অস্থির সয়াবিন তেলের দাম। চলতি সপ্তাহ তা গিয়ে ঠেকেছে লিটারপ্রতি ১৫৫ টাকায়। বিক্রেতারা বলছেন, বর্তমানে ভোজ্যতেলের সরবরাহ কম। আগামীতে আরো বাড়তে পারে, রান্নার এই অপরিহার্য এই উপাদানের দাম।
সপ্তাহঘুরে চিনির দরও অপরিবর্তিত। প্রতিকেজি খোলা চিনির দাম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাল-ডালসহ অন্যান্য নিত্যপন্যের দাম স্থিতিশীল রয়েছে।
এদিকে,রাজধানীর কাঁচাবাজারের উঠেছে আগাম ফুলকপি, সিম, বাঁধাকপিসহ বেশকিছু নতুন সবজি। এগুলোর দাম কিছুটা বেশি।
অন্যদিকে, মাছের এছাড়া ইলিশের দর আরো বেড়েছে। আর মিঠাপানির বিভিন্ন মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম।
তবে অন্যান্য সবজির দাম সহনীয় রয়েছে বলে দাবি বিক্রেতাদের।
বাজারদর স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের আহবান জানিয়েছে সাধারণ ক্রেতারা।
বাংলাটিভি/ এআর



