৫ প্রদেশে মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দিয়েছে তালেবান

আফগানিস্তানের পাঁচটি প্রদেশে মেয়েদের মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেয়ে শিক্ষার্থীরা। আগামী দু-এক মাসের মধ্যে সব আফগান মেয়েশিক্ষার্থী স্কুলে যেতে পারবে বরে নিশ্চিত করেছে তালেবান।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা—ইউনিসেফের উপনির্বাহী পরিচালক ওমর আবদি গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে বলেন, তালেবানের শিক্ষামন্ত্রী তাঁকে জানিয়েছেন—আফগানিস্তানের পাঁচটি প্রদেশের মেয়েদের মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। এই পাঁচ প্রদেশ হচ্ছে—উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুজজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।
তালেবান সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যেসব গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে আন্তর্জাতিক সমাজে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না, সেগুলোর অন্যতম হচ্ছে—মেয়েদের লেখাপড়া করার অনুমতি না দেওয়া।
বাংলাটিভি/ সাকিব



