আন্তর্জাতিকএশিয়া
দুই অভিযোগে চার বছরের কারাদন্ড সূ চি’র

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি এবং কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের একটি আদালত।
সকালে মিয়ানমারের দুর্যোগ আইনের আওতায় দেশটির আদালত তাকে এ সাজা দেন। এর আগে তাঁর বিরুদ্ধে বিচারাধীন ১১টি মামলার অভিযোগ দায়ের করা হয়। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তার বিরুদ্ধে আনা অভিযোগের নিন্দা জানিয়েছে এবং আসামিদের মুক্তির দাবি জানিয়েছে। এদিকে, দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং জনরোষে উসকানি দেওয়াসহ নানাবিধ অভিযোগে গৃহবন্দি রয়েছেন অং সান সুচি।



