আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে ম্যারাডোনা কাপ জিতল বোকা জুনিয়র্স

ম্যারাডোনার স্মরণে কাপের খেলায় বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল বোকা জুনিয়র্স।

গতরাতে সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হয় দল দুটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫০তম মিনিটে বার্সার পক্ষে গোল করেন ফেররান হুতগ্লা। খেলার ৭৭তম মিনিটে বোকার পক্ষে এসেকিয়েল সেবাইয়োস গোল করে সমতা ফেরায় বোকা। সমতায় ম‍্যাচ শেষ হওয়ার পর ছিল না কোনো অতিরিক্ত সময়।

সরাসরি খেলা গড়ায় টাইব্রেকারে। বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবাইয়োস, ক্রিস্তিয়ান পাভোন ও আরন মোলিনাস।৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোকা জুনিয়র্স।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button