তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাকে বহনকারী এয়ার ইন্ডিয়া ওয়ানের উড়োজাহাজটি বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা হামিদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেখে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের রাষ্ট্রপতি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নিতে বাংলাদেশে নিজের প্রথম সফরে বুধবার বেলা ১১টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়া ওয়ানের ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাদের সঙ্গে মেয়ে স্বাতী কোবিন্দও রয়েছেন। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রী সবিতা কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম। ফুল দিয়ে বরণ করলেও করোনাভাইরাসে মহামারীর কারণে করমর্দন করেননি দুই রাষ্ট্রপ্রধান।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় রামনাথ কোবিন্দকে। তিন বাহিনীর সুসজ্জিত একটি দল দেয় গার্ড অব অনার। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। ভারতের রাষ্ট্রপতির এ সফরে সঙ্গী হয়েছেন দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, দুই জন সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তেজগাঁওয়ের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান রামনাথ কোবিন্দ। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন ভারতের রাষ্ট্রপতি। করোনা মহামারির পর এটাই রামনাথ কোবিন্দের প্রথম বিদেশ সফর। এছাড়া ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর।
বাংলাটিভি/শহীদ



