খেলাধুলাক্রিকেট

কুয়েতকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কুয়েতকে ২২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল জুনিয়র টাইগাররা।

শুরুতে ব্যাট করে ওপেনার মাহফিজুল ইসলামেরর ১১২ রানে ভর করে কুয়েতের বিপক্ষে ২৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৫.৩ ওভারে মাত্র ৬৪ রানে সব উইকেট হারায় কুয়েত

আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।  এরপর ৮৫ রানের জুটি গড়েন অপর ওপেনার মাহফিজুল এবং মোল্লা। আইচ ২০ রান করে আউট হলেও মাহফিজুল খেলেন ১১৯ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস। হাঁকিয়েছেন ১২টি চার এব ৪টি ছক্কা। আরিফুল (২০) আর উইকেটকিপার তাজিবুল (২৩) ছোট হলেও অবদান রাখেন।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রান্তিক আজ ৫ রানে আউট হন। তবে মেহরব আজও কার্যকর ইনিংস খেলেছেলেন। তার ব্যাট থেকে এসেছে ২৪ বরে ৫ চার ১ ছক্কায় ৪২ রানের ইনিংস। শেষদিকে নাইমুল (১০), রকিবুল (২১) আর মুশফিক হাসানের (১৩) ছোট ছোট অবদানে বাংলাদেশ ৪৯.২ ওভার এ ২৯১ রান তুলে অল-আউট হয়।

২৯২ লক্ষ্য তাড়া করতে নেমে কুয়েতের শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোরবোর্ডে মাত্র ৫ রান তুলতেই উদ্বোধনী জুটি ভাঙে তাদের। এরপর একে একে উইকেট হারাতে থাকে কুয়েত। দলটিকে ২২৭ রানে হারিয়েছে বাংলার যুবারা।

রিপন-রাকিবদের বোলিং দাপটে বড় টার্গেটের চাপে পিষ্ট হয় কুয়েত। অধিনায়ক মিত ভাবসারের ৪৩ রান ছাড়া কেউ সেভাবে দাঁড়াতেই পারেনি ক্রিজে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান আসে মিরজা আহমেদের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে রিপন একাই নেন তিনটি উইকেট। মেহেরব ও রাকিব নেন দুটি করে। আর একটি করে উইকেট নে মুশফিক হাসান ও নাইমুর রহমান।

এ জয়ে এশিয়া কাপের নক আউট পর্বের পথে এক পা দিয়ে রাখল টাইগরার। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button