খেলাধুলাফুটবল

জয় দিয়ে বছর শেষ করলো ম‍্যানচেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর ২৭তম মিনিটে বেন মির আত্মঘাতী গোলে স্কোর লাইন হয়ে যায় ২-০। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষ ওয়েইন হেনেসির।

৩৫তম মিনিটে দলকে ৩-০ ব‍্যবধানে এগিয়ে নেন রোনালদো। ম‍্যাকটোমিনের শট গোলরক্ষক কোনোমতে ফেরালে পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড। ফাঁকা জালে অনায়াসে বল পাঠান তিনি। এর তিন মিনিট পর অ‍্যারন লেননের গোলে ব‍্যবধান কমায় বার্নলি।

দ্বিতীয়ার্ধে ৫০, ৬৪ ও ৭২তম মিনিটে দারুণ তিনটি সেভে দলকে ম‍্যাচে রাখেন গোলরক্ষক হেনেসি। কাজেও লেগে যাচ্ছিল তার এই দারুণ পারফরম‍্যান্স। কিন্তু শেষ পর্যন্ত পারেনি সফরকারীরা।

৯০তম মিনিটে ডি বক্স থেকে শট নিতে পারেননি বার্নলির এরিক পিটারস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে জেমস তারকোভস্কির হেড যায় গোলরক্ষক দাভিদ দে হেয়া বরাবর

এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button