ক্রিকেটখেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পরও বাংলাদেশের কাছে শেষ ম্যাচের ১০ পয়েন্ট গুরুত্বপূর্ণ।

ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের সংগ্রহ ১১০ পয়েন্টে নিতে চান তামিম ইকবালরা। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ২০১৭ সালে প্রথম ৩ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাংলাদেশ। ওই বছর বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

প্রথম দুই ম্যাচে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ওপর ভর করে এসেছিল দারুণ জয়। দ্বিতীয় ম্যাচে তো পাত্তাই পায়নি আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচ জিতলেই সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দেবে স্বাগতিকরা।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button