আন্তর্জাতিকআইন-বিচারএশিয়া

নববর্ষ উপলক্ষে ১,৬০০’র বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার

মিয়ানমারের নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ১,৬০০’র বেশি কারাবন্দির মুক্তি ঘোষণা করেছে সামরিক সরকার।

রোববার এই ঘোষণার পর মিয়ানমারের ইনসেইন কারাগারের বাইর ভিড় জমায় বন্দিদের স্বজনরা। জান্তা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন দোয়ের সই করা বিবৃতিতে বলা হয়েছে, ৪২ জন বিদেশিসহ ১,৬১৯ কারাবন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হচ্ছে।রোববার কারাগারের সামনে বন্দি স্বজনদের নাম প্ল্যাকার্ডে লিখে অপেক্ষায় আছে পরিবারগুলো।মুক্তি পাওয়াদের মধ্যে ২০২১ সালের ফেব্রুয়ারিতে উৎখাত হওয়া বেসামরিক সরকারের সদস্যরা আছে কিনা তা পরিষ্কার জানা যায়নি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button