Uncategorized

লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস

লিবিয়ার ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসারাতা থেকে অবৈধভাবে ইউরোপে যাবার প্রস্তুতির সময় ৫৩২ বাংলাদেশির মধ্যে ৪০০ জনের পরিচয় নিশ্চিত হয়েছে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের ভিন্ন ভিন্ন দুটি টিম আটককৃতদের সঙ্গে কথা বলেছে। দুইদিনে প্রায় ৪০০ জনের ইন্টারভিউ নেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে, তারা বাংলাদেশের নাগরিক। যেহেতু তারা অবৈধভাবে গেছেন। ফলে তাদের  অনেকেরই পাসপোর্ট বা অন্য কোনও ডকুমেন্ট নেই।

এর মধ্যে ২৪৪ জন দেশে ফেরতে রাজি। তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র সচিব জানিয়েছেন যারা আসতে চায় তাদের ফেরত আনা হবে।

এর আগে গত ২৩ এপ্রিল তাদের আটক করে লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দীশিবিরে পাঠানো হয়। মাইগ্রেন্ট রেসকিউ ওয়াচ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, বাংলাদেশিদের সাথে আছে ৬ মিশরীয় নাগরিক, সুদানের একজন ও সিরিয়ার ৬ জন।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button