খেলাধুলাফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় অবামেয়াংয়ের

করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি হৃদরোগে ভোগায় এবছর আফ্রিকান নেশন্স কাপে খেলা হয়নি গ্যাবন অধিনায়ক পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের।

নেশন্স কাপের পরের আসরের বাছাইপর্ব শুরুর আগে আরও বড় ধাক্কা খেল গ্যাবন। ক্লাব ক্যারিয়ারে আরও মনোযোগ দিতে মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন বার্সেলোনার ফরোয়ার্ড।

গ্যাবনের জার্সিতে ৭২ ম্যাচে সর্বোচ্চ ৩০ গোল করা অবামেয়াং ২০১৬ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। তার বাবা পিয়েরে অবামেয়াংও এক সময় গ্যাবনের অধিনায়ক ছিলেন। বাবার অনুপ্রেরণায় আন্তর্জাতিক ফুটবলে গ্যাবনের প্রতিনিধিত্ব করেছেন ফ্রান্সে জন্ম নেওয়া অবামেয়াং। ইতালি ও স্পেনের হয়েও খেলার সুযোগ ছিল তার।

সংশ্লিষ্ট খবর

Back to top button